First Natural optical fiber develop by Heart Cockle for his live

প্রাকৃতিক আলোকীয় তন্তুর আবিস্কার

 

সংযোগ ব্যাবস্থায় আলোকীয় তন্তুর ব্যবহার আমরা সবাই দেখেছি চোখের সামনে যে বিষয় টি উঠে আসে তা হল Relience Jio এর networking system। এই আলোকীয় তন্তু কে কাজে লাগিয়ে network দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছে এই সংস্থাটি।কৃত্রিম ভাবে আলোকীয় তন্তু যে ভাবে কাজ করে সেই তত্ত্বের ওপর ভিত্তি করে প্রাকৃতিক ভাবে দীর্ঘ্যদিন ধরে জীবন যাপন করে চলেছে প্রশান্ত মহাসাগরে থাকা একটি প্রানী নাম তার হার্ট কোকল(heart cockle)। দেখতে ঠিক love চিহ্নের মত অর্থাৎ heart এর মত বলে এই রকম নাম দেওয়া হয়েছে।

বিষয়টিকে আরও পরিস্কার করার জন্য জানতে হবে আলোকীয় তন্তু কি এবং তা কিভাবে কাজ কর?

 

আলোকীয় তন্ত (Optical fiber) কি?

1950 সালের মাথায় আলো কে একস্থান থেকে অন্য স্থানে সম্পূর্ণ ভাবে নিয়ে যাওয়ার জন্য (অর্থাৎ কোনোরকম শোষন ছাড়ায়) এক ধরনের কাচের নল আবিস্কৃত হয়েছিল। তার নাম আলোকীয় তন্তু ইংরেজিতে বলে optical fiber। 

এটি এমন একধরনের নল যার ভেতরে যে কোনো তরঙ্গ সম্পূর্ণ ভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। এই নলের ভেতরের পরিধিতে থাকে এমন একধরনের পদার্থের আস্তরন যার প্রতিসরাঙ্ক (refractive index) নলের মধ্য স্তরের প্রতিসরাঙ্কের কম।এর ফলে আলোক রশ্মি যখন নলের মধ্যে প্রবেশ করে তখন ঘন থেকে লঘু মাধ্যমে আপতিত হয়ে অভ্যন্তরীণ পূর্ন প্রতিফলন ঘটায়। ফলে আলোক রশ্মির সম্পূর্ণ অংশ পূনরায় ফিরে আসে কোন রকম শোষন ছাড়ায়। 

 

 

 

Heart cockle কি?

Heart cockle হল একধরনের সামুদ্রিক শামুক। যা দেখতে heart চিহ্নের মত। এই শামুক টি সালোকসংশ্লেষ কারী একধরনের শৈবালের সাথে মিথোজীবী সম্পর্কে যুক্ত। শৈবাল টি থাকে শামুকের মধ্যে। এই শৈবাল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে শামুক টিকে দেয়।আর অপর পক্ষে শামুক টি সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে সূর্যালোকের প্রয়োজন হয় তা সরবরাহ করে তার খোলকের মধ্যে থাকা আলোকীয় তন্তু এর সাহায্যে।

 

Heart cockle এর খোলকে Optical fiber কিভাবে কাজ করে?

সূর্যের দিকে মুখ করে থাকা শামুকের ওপরের অংশ টি খেয়াল করা যাক। এটি মূলত ক্যলসিয়াম কার্বনেটের দ্বারা গঠিত।এই ওপরের অংশে থাকে ক্ষুদ্র স্বচ্ছ আলোকীয় কোশ ও পুরু ঘনত্বের লেন্স। এই ক্ষুদ্র ক্ষুদ্র কোশ গুলিই আলোকীয় তন্তু এর মত কাজ করে।  এই আলোকীয় তন্তুর একটি বিশেষ গুন আছে। ইহা কেবল মাত্র সূর্যালোক কেই ভেতরে প্রবেশের সাহায্য করে তা নয়,সূর্য থেকে আসা ভয়ংকর অতিবেগুনি রশ্মি কে শামুকের মধ্যে প্রবেশে বাধা দেয়। 

Heart cockle এর যে অংশটি জলের দিকে থাকে তার ভেতরের স্তরটি লক্ষ্য করলে দেখা যায় যে অ্যরাগোনাইট (aragonite) কোশ দিয়ে গঠিত একটি পুরু লেন্স থাকে যা কিছুটা নীচের দিকে ঝুলে থাকে।এর সাহায্যে সূর্য থেকে আসা ক্ষীন আলোকে ও মিথোজীবী শৈবালের সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালানোর প্রয়োজনীয় আলো থে রুপান্তরিত করতে পারে। সাধারনত লেন্স রশ্মি গুলি কে সমান্তরাল রশ্মি তে convert করে থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *