All Solution of Capacitance Basic Level Problem in Physics
Basic Level Question and Solution Video are available here
1)একটি পরিবাহী গোলকের ধারকত্ব 10μF এবং আধান 2X10-6C হলে বায়ুতে এর বিভব কত? (0.2V)
2)একটি পরিবাহীর বিভব 500V বৃদ্ধি করতে 5X10-8C আধান দিতে হয়। ওই পরিবাহীর ধারকত্ব কত?(0.1X10-9F)
3)একটি পরিবাহী গোলক কে 15X10-9C আধান দিলে এর বিভব 500V থেকে বেড়ে 1500V হয়। গোলকটির ব্যাসার্ধ্য নির্নয় কর। (13.5cm)
4)125 টি জলকনার প্রতিটির ব্যাসার্ধ্য 0.9mm এবং বিভব 10V। ওই জলকনা গুলি মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটায় পরিনত হলে বড় ফোঁটাটির ধারকত্ব ও বিভব কত হবে? (0.5F,250V)
5)দুটি গোলকের ব্যাসার্ধ্য 10cm ও 40cm এবং বিভব যথাক্রমে 40V ও 10V । এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলে সাধারন বিভব কত হবে? ( 16V)
6)একটি সদৃশ ধারকের প্রতিটি ধারকত্বের মান C। এদের একটি কে V1 বিভবে ও অপরটি কে V2 বিভবে আহিত করা হল। উভয়ের ঋনাত্মক পাত দুটি কে একসাথে যুক্ত করা হল। যখন ধনাত্মক পাত দুটি কে ও যুক্ত করা হয় তখন সমবায়ের শক্তির হ্রাস কত হবে? [ ¼ (V1-V2)2]
7)2cm ও 8cm ব্যাসার্ধ্য বিশিষ্ট দুটি গোলককে সমপরিমান 10-10C আধানে আহিত করা হল। গোলক দুটি কে সরু তামার তার দিয়ে যোগ করলে তারের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে? [6x10-11C]
8)8cm ব্যাসার্ধ্যের একটি গোলককে 10-8C আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সাথে যুক্ত করা হল এবং এর বিভব হল 720V । দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ্য ও ধারকত্ব নির্নয় করো।[4.5cm,5pF]
9)দুটি ধারকের ধারকত্ব যথাক্রমে 10pF এবং 15pF। প্রথমটি কে 300V এ ও দ্বিতীয়টিকে 150V এ আহিত করা হল। ধারক দুটি কে সমান্তরালে যুক্ত করলে, ধারক দুটির সাধারন বিভব কত হবে? [210V]
10)একটি 4μF ধারক্ত্বের ধারক কে 400V উৎসের সাথে যোগ করা আছে। এটি উৎস থেকে বিচ্ছিন্ন করে একটি অনাহিত 2μF এর ধারকের সাথে যুক্ত করা হল। ধারক দুটির সাধারন বিভব নির্নয় করো। [266.7V]